জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার গঠন না হওয়ায় সব প্রতিষ্ঠানেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্খার ওপর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, কিন্তু তারা জনগণের প্রতি ইনসাফ করতে পারেনি।"
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঢাকার মগবাজারে ২০২৬-২৭ অর্থবছরের জন্য জামায়াতের ছায়া বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, "সততা ও স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না।" তিনি সংসদে অর্থবছর ক্যালেন্ডার বছরের সাথে করার প্রস্তাব করার আহ্বান জানান।
তিনি বলেন, "যদি বিরোধী দলের দেয়া বাজেটের প্রস্তাবনা জনস্বার্থের বিপক্ষে হয়, তবে সমালোচনা করে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"