বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
রাজনীতি

প্রধানমন্ত্রী এমপিদের শতভাগ উপস্থিতির নির্দেশনা দিলেন

প্রধানমন্ত্রী সংসদে সরকার দলীয় এমপিদের শতভাগ উপস্থিতির নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী এমপিদের শতভাগ উপস্থিতির নির্দেশনা দিলেন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় সাংসদদের শতভাগ উপস্থিতির নির্দেশনা দিয়েছেন। এই তথ্য জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে চিফ হুইপ এ কথা বলেন। তিনি জানান, বিরোধীদলের সমালোচনা মধ্য দিয়ে একটি প্রাণবন্ত সংসদ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

চিফ হুইপ বলেন, সরকার দলীয় সংসদ সদস্যদেরও সরকারের গঠনমূলক সমালোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আগামী ৫ বছর সরকারকে সহযোগিতা এবং পরামর্শ দেওয়ার মাধ্যমে পার্লামেন্টারি সিস্টেমের সম্পর্কে জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় প্রশিক্ষণার্থীরা তাদের পদবি ও বেতন স্কেলসহ বিভিন্ন দাবি নিয়ে চিফ হুইপের কাছে আবেদন করেন।

বিজ্ঞাপন