ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৪ হাজার ৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই প্রক্রিয়া চলতি মাসে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই আরও ৮৩৬ জনকে ফেরত পাঠানো হবে।
শুভেন্দু অধিকারী বলেন, বর্তমানে আটককৃত অভিবাসীরা রাজ্যের বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছেন, যেখানে তাদের নথি যাচাই করা হচ্ছে। রোববার একটি দলীয় অনুষ্ঠানে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, অবৈধ অভিবাসন মোকাবিলা ও ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
তিনি আরও জানান, বিএসএফ-এর কাছে প্রায় ১০০ কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছে বেড়া বসানোর জন্য, যেখানে উত্তরবঙ্গের চিকেনস নেক করিডোরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।