শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
রাজনীতি

পশ্চিমবঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রীর শপথ গ্রহণ

পশ্চিমবঙ্গে বিজেপির সরকার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করেছে ৩৫ নতুন মন্ত্রীর শপথ গ্রহণের মাধ্যমে।

পশ্চিমবঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রীর শপথ গ্রহণ

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠনের এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়েছে। সোমবার (১ জুন) কলকাতার লোকভবনে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে নতুন করে ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

এই সম্প্রসারণের ফলে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা ৪১ জনে দাঁড়িয়েছে। লোকভবনের অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণকারীদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী এবং বাকিরা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে নতুন দিল্লিতে মন্ত্রিসভার চূড়ান্ত রূপরেখা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কেন্দ্রীয় হাই কমান্ডের সবুজ সংকেত মেলার পরপরই এই মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন হয়।

এর আগে, পশ্চিমবঙ্গে নির্বাচনে জয়ের পর শনিবার (৯ মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। নতুন ৩৫ জন সদস্য যুক্ত হওয়ার মাধ্যমে রাজ্যে বিজেপির প্রথম সরকারটি পূর্ণাঙ্গ রূপ লাভ করল।

বিজ্ঞাপন