বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পশ্চিমবঙ্গে দুর্গাপূজা নিয়ে নতুন নির্দেশনা জারি

পশ্চিমবঙ্গ প্রশাসন দুর্গাপূজা উপলক্ষে নতুন নির্দেশনা জারি করেছে, যা পূজার আয়োজনকে প্রভাবিত করবে।

পশ্চিমবঙ্গে দুর্গাপূজা নিয়ে নতুন নির্দেশনা জারি

পশ্চিমবঙ্গ প্রশাসন আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসব উপলক্ষে নতুন নির্দেশনা জারি করেছে। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে যানজট ও জনদুর্ভোগ এড়াতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পূজা ও প্রতিমা বিসর্জনের সময় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এবারের দুর্গাপূজায় কোনো কার্নিভালও অনুষ্ঠিত হবে না।

শুভেন্দু অধিকারী আরও জানান, পিতৃপক্ষে পূজার উদ্বোধন করতে নিষেধ করা হয়েছে। মাতৃপক্ষের শুরুর পর পূজার উদ্বোধন করতে বলা হয়েছে।

অষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিসর্জন ঘাটে ক্রেন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভারতে আগামী ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা পালিত হবে।

বিজ্ঞাপন