বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ শীঘ্রই শুরু হবে

দুই বছর পর বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ শুরু হতে যাচ্ছে। শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা হবে।

বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ শীঘ্রই শুরু হবে

দুই বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা করা হবে।

রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, যাত্রীবাহী ট্রেন চালু করার বিষয়ে দুই দেশই ইতিবাচক মনোভাব পোষণ করছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেনগুলো পুনরায় চালু করতে চায় দুই দেশ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বৈঠকের পর দীনেশ ত্রিবেদী এই তথ্য জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, “মনে হচ্ছে খুব শিগগিরই আমরা একটা ভালো খবর দিতে পারব মৈত্রী এক্সপ্রেসের বিষয়ে।”

রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, নিরাপত্তা ইস্যুতে ভারত রেল যোগাযোগ বন্ধ করেছিল। তিনি বলেন, “মালবাহী ট্রেন চালু আছে। পরিবহন সক্ষমতাও বাড়ছে। যাত্রীবাহী ট্রেনটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। সেটি কীভাবে চালু করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।”

মন্ত্রী আরও জানান, নিজেদের স্বার্থ রক্ষা করে যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে দুপক্ষই ইতিবাচক।

বিজ্ঞাপন