বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল পুনরায় শুরু হতে পারে

বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল নিয়ে আলোচনা চলছে, নির্দেশ আসলেই পরিষেবা চালু হবে।

বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল পুনরায় শুরু হতে পারে

বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালুর পরপরই বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজিব সাক্সেনা বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, "এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে কথাবার্তা চলছে এবং নির্দেশ আসলেই এ পরিষেবা চালু করতে প্রস্তুতি রয়েছে।"

জুলাই আন্দোলনের সময় দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধের ঘোষণা আসে। এই সময় বাংলাদেশে আটকা পড়ে ছিল মিতালী এক্সপ্রেস, যা দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় ছিল। ভারতের মিতালী এক্সপ্রেসের কোচগুলো পরবর্তীতে ফেরত নেওয়া হয়।

ভারতীয় বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, "আমাদের কাছে অনেক কোচের স্টক আছে। আমরা যেভাবে স্পেশাল ট্রেন চালাই, সেভাবেই নতুন ট্রেন তৈরি করা সম্ভব। তবে আমাদের কাছে এখনো কোনো নির্দেশ নেই।"

ভারত-বাংলাদেশের যাতায়াতের জন্য রেল যোগাযোগ ছিল একটি জনপ্রিয় মাধ্যম। ২০২৪ সালের জুলাই থেকে তিনটি ট্রেন বন্ধ রয়েছে। এর মধ্যে মৈত্রী এক্সপ্রেস ১৬ জুলাই, বন্ধন এক্সপ্রেস ১৭ জুলাই এবং মিতালী এক্সপ্রেস ১৮ জুলাই থেকে বন্ধ হয়েছে।

বিজ্ঞাপন