বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করেছেন।

নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ২ জুলাই ২০২৬, দেশের ৬৪ জেলায় আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে বিস্তৃতভাবে তুলে ধরতে হবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।" তিনি উল্লেখ করেন, বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে সারাদেশে নজরুল বর্ষ পালন করা অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী জানান, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত 'নজরুল বর্ষ' হিসেবে ঘোষণা করা হয়েছে। এই বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নজরুলের সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে।

বিজ্ঞাপন