বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হবে। মঙ্গলবার ৫০ বছর উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক জাবেদ রহিম বিজন। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, এবং অন্যান্য সদস্যরা।

উদযাপনের অংশ হিসেবে কৃষি, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, উন্নয়ন, অপরাধ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ৩টি ক্যাটাগরিতে সেরা তিন সাংবাদিককে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সাংবাদিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কার বিবেচনা করা হবে।

বিশেষ, অনুসন্ধানী ও এক্সক্লুসিভ প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জমা দিতে হবে।

বিজ্ঞাপন