বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লোপেস কাবরাল চান নিকোলাস ওতামেন্দির জার্সি

লোপেস কাবরাল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে চান নিকোলাস ওতামেন্দির জার্সি।

লোপেস কাবরাল চান নিকোলাস ওতামেন্দির জার্সি

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর লিওনেল মেসির জার্সি নয়, বরং নিকোলাস ওতামেন্দির জার্সি নিতে চান কেপ ভার্ডের তরুণ ডিফেন্ডার লোপেস কাবরাল। তিনি জানিয়েছেন, মহামূল্যবান ‘১০ নম্বর’ জার্সির পরিবর্তে তার একমাত্র চাওয়া ওতামেন্দির জার্সি।

২৩ বছর বয়সী কাবরাল ওতামেন্দির সঙ্গে গত মৌসুমে পর্তুগালের ক্লাব বেনফিকায় খেলেছেন। বিশ্বকাপের আগেই তিনি তুরস্কের ক্লাব ত্রাবজোন্সপোরে যোগ দিয়েছেন। অন্যদিকে, ওতামেন্দি এখনও নতুন কোনো ক্লাবে যোগ দেননি, তবে ফুটবল পাড়ায় গুঞ্জন রয়েছে যে, তার পরবর্তী গন্তব্য আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে কাবরাল বলেছেন, “মেসি? না, না। আমি জার্সি বদল করব ওতামেন্দির সঙ্গে। এই মৌসুমের আগ পর্যন্ত তিনি আমার সতীর্থ ছিলেন।”

মাঠের লড়াইয়ে মেসির মুখোমুখি হতে মুখিয়ে আছেন কাবরাল। তিনি বলেন, “মেসির বিপক্ষে খেলাটা দারুণ সম্মানের। তিনি সর্বকালের সেরা। তবে আমাদের পুরো মনোযোগ এখন ম্যাচ খেলার দিকে।”

বাংলাদেশ সময় অনুযায়ী আগামী শনিবার, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্ডে। আফ্রিকার এই ছোট দেশ এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে এবং কঠিন গ্রুপে পড়েও তিনটি ড্র নিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন