বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষের দিকে এগিয়ে চলেছে। বর্তমানে ৩২ দলের মধ্যে ২৮টি দল রাউন্ড অব থার্টি টু-তে স্থান নিশ্চিত করেছে। বাকি ৪টি দলের জন্য লড়াইয়ে রয়েছে ৮টি দল।
গ্রুপ পর্বে বাকি থাকা ৬টি ম্যাচের পর চূড়ান্তভাবে নিশ্চিত হবে শেষ ৩২-এর বাকি চার দলের নাম। ইতিমধ্যে বিদায় নিয়েছে ১২টি দল, যার মধ্যে রয়েছে হাইতি, তিউনিসিয়া, তুরস্ক, এবং সৌদি আরব।
রাউন্ড অব থার্টি টু-তে নিশ্চিত হওয়া দলগুলোর মধ্যে গ্রুপ এ থেকে মেক্সিকো ও সাউথ আফ্রিকা, গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড, কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা, গ্রুপ সি থেকে ব্রাজিল ও মরক্কো, গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে, গ্রুপ ই থেকে জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর, গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন, গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিসর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কেপ ভার্ডে, গ্রুপ আই থেকে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল, গ্রুপ জে থেকে আর্জেন্টিনা, গ্রুপ কে থেকে কলম্বিয়া ও পর্তুগাল এবং গ্রুপ এল থেকে ইংল্যান্ড অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচগুলো আগামী ২৮ জুন থেকে শুরু হবে। উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও নবাগত কেপ ভার্ডের লড়াই অন্যতম।
রাউন্ড অব থার্টি টু-তে প্রতিপক্ষের তালিকা নিম্নরূপ:
- সাউথ আফ্রিকা - কানাডা (২৮ জুন, রাত ১টা)
- ব্রাজিল - জাপান (২৯ জুন, রাত ১১টা)
- জার্মানি - প্যারাগুয়ে (২৯ জুন, রাত ২.৩০ মিনিট)
- নেদারল্যান্ডস - মরক্কো (৩০ জুন, সকাল ৭টা)
- আইভরিকোস্ট - নরওয়ে (৩০ জুন, রাত ১১টা)
- ফ্রান্স - সুইডেন (৩০ জুন, রাত ৩টা)
- যুক্তরাষ্ট্র - বসনিয়া (২ জুলাই, সকাল ৬টা)
- অস্ট্রিয়া - মিসর (৩ জুলাই, রাত ১২টা)
- আর্জেন্টিনা - কেপ ভার্ডে (৪ জুলাই, ভোর ৪টা)