লাতিন আমেরিকার ফুটবলের শক্তিশালী দল উরুগুয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হলো একদম হতাশার মধ্যে। এবারের টুর্নামেন্টে 'লা সেলেস্তে'রা কোনো জয় না পেয়ে বিদায় নিয়েছে।
স্পেনের বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় উরুগুয়ে। এই পরাজয়ের সাথে সাথে গ্রুপ পর্বে কেপ ভার্ডে এবং সৌদি আরবের মতো দলের বিরুদ্ধে পয়েন্ট হারানোর কারণে তাদের বিশ্বকাপ যাত্রা ছিল ভীষণ মলিন।
উরুগুয়ের এমন অবস্থার পেছনে অন্তঃকোন্দল অন্যতম কারণ। বিয়েলসার 'মার্ডারবল' ট্যাকটিক্স খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এই পদ্ধতি অতিরিক্ত এনার্জি ও প্রেসিং নির্ভর ফুটবল।
স্পেনের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক ফেডে ভারভার্দেস কিছু খেলোয়াড়ের সাথে বৈঠক করেন। সেখানে কোচের কাছে অনুরোধ জানানো হয় যে অতিরিক্ত অনুশীলনের কারণে কিছু খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন। তারা ডিফেন্সিভ লো ব্লক সাজিয়ে কাউন্টার অ্যাটাকে খেলার প্রস্তাব দেন। কিন্তু কোচ এই দাবি প্রত্যাখ্যান করেন, যা নিয়ে উত্যপ্ত বাক্য বিনিময় হয়।
এই পরিস্থিতির প্রভাব স্পেনের বিপক্ষে ম্যাচেও পড়েছে। ফলে গ্রুপ পর্বেই বিদায় নিতে হলো উরুগুয়েকে। দলের কোচ মার্সেলো বিয়েসলা খোদ এই পরাজয়ের দায় স্বীকার করেছেন।
এর আগে, ২০২৪ কোপা আমেরিকার ব্যর্থতার পর লুইস সুয়ারেজ বিয়েসলার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন, বিয়েসলা খেলোয়াড়দের সাথে বাজে আচরণ করেন এবং কোচিং স্টাফদের সাথেও স্বাভাবিক আচরণ করতেন না।