বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিশ্চিত

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে।

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিশ্চিত

লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে এখন সেই সংশয় কেটে গেছে। স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম তেইসে স্পোর্তসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে উরুগুয়ে এবং কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের সময় স্কালোনির সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।

প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ হবে দুই বছর, যা ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে। তবে চুক্তিতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে, যা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। ফলে স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।

সংবাদমাধ্যমটি জানায়, দুই পক্ষই এই চুক্তিতে সম্মত হয়েছে এবং নভেম্বরের ফিফা উইন্ডোতেই আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে।

এএফএ স্কালোনির পুরো কোচিং স্টাফকে ধরে রাখতে চায়। এই কোচিং প্যানেলের অধীনে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং একই বছরের বিশ্বকাপ জিতেছে। চলতি বছরের বিশ্বকাপে রানার্সআপও হয়েছে আলবিসেলেস্তেরা।

তবে সহকারী কোচ ওয়াল্টার সামুয়েলকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তিনি অন্য দলের প্রধান কোচ হতে আগ্রহী, কিন্তু স্কালোনির সঙ্গে দায়িত্ব চালিয়ে যেতে রাজি করানোর চেষ্টা চলছে।

বিজ্ঞাপন