মেটলাইফে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে হারের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে, নতুন তথ্য অনুযায়ী, স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকবেন।
স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর সঙ্গে স্কালোনির নতুন চুক্তির মূল বিষয়গুলোতে সমঝোতা হয়েছে। প্রস্তাবিত চুক্তিতে প্রথমে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকার কথা রয়েছে।
এএফএ এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্কালোনির পাশাপাশি তার কোচিং স্টাফকেও ধরে রাখতে চায় তারা। এই মাস্টারমাইন্ডের অধীনে আর্জেন্টিনা কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ সালের বিশ্বকাপ জয় করেছে।
নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় আসতে পারে। এই সময় আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে। ১৩ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে।