বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খাগড়াছড়িতে ধলিয়া খালের ভাঙনে বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কা।

খাগড়াছড়িতে ধলিয়া খালের ভাঙনে বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।

বর্ষাকালে ধলিয়া খাল ভয়াবহ রূপ ধারণ করে এবং পাহাড়ি ঢলে নেমে আসা পানির স্রোতে প্রতিদিন খালের পাড় ধসে পড়ছে। প্রতিবছর বর্ষা আসলে নতুন করে ভাঙন শুরু হয়। বর্তমানে ২০টি পরিবারের বসতভিটা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং আরও অন্তত একশো পরিবারের ঘর বিলীন হওয়ার পথে রয়েছে।

এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের একমাত্র সড়কও নতুন করে হুমকির মুখে পড়েছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডকে একাধিক চিঠি দিয়েও কোনো কাজ হয়নি।’

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিথুন ওয়াদ্দাদার জানান, ‘মাঠ পর্যায়ে জরিপ করে প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলেই কাজ শুরু হবে।’ ক্ষতিগ্রস্ত বাসিন্দারা স্থায়ী প্রতিরক্ষা এবং নদী-খাল শাসনে টেকসই ব্যবস্থা চান।

বিজ্ঞাপন