বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নীলফামারীর ২১ কোটি টাকার সুপার মার্কেট তিন বছরেও চালু হয়নি

নীলফামারীর ২১ কোটি টাকার সুপার মার্কেট তিন বছরেও চালু হয়নি, স্থানীয়দের উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

নীলফামারীর ২১ কোটি টাকার সুপার মার্কেট তিন বছরেও চালু হয়নি

নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে পৌরসভার নিজস্ব জমিতে নির্মাণ করা হয় আধুনিক পৌর সুপার মার্কেট। ২০২৩ সালে নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি মার্কেটটি। একতলা এই মার্কেটে রয়েছে ৯০টি দোকান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, গাড়ি পার্কিং, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও অভ্যন্তরীণ পাকা সড়ক।

স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে মার্কেটটি চালুর দাবি জানাচ্ছেন। তাদের মতে, মার্কেটটি চালু হলে উত্তরের বাণিজ্যিক শহর সৈয়দপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৈয়দপুর পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, 'জমি সংক্রান্ত জটিলতার কারণে মার্কেটটি মূল শহর থেকে দূরে নির্মাণ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে মার্কেটটি চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে।'

বিজ্ঞাপন