বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ট্রেনের ছাদ থেকে গায়েব ২ লাখ টাকার স্টারলিংক রাউটার

চলন্ত ট্রেনে স্যাটেলাইট ইন্টারনেটের রাউটার চুরির ঘটনায় ২ লাখ টাকার যন্ত্র গায়েব।

ট্রেনের ছাদ থেকে গায়েব ২ লাখ টাকার স্টারলিংক রাউটার

দেশের চার জোড়া আন্তনগর ট্রেনে স্যাটেলাইটভিত্তিক ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালুর পর থেকেই শুরু হয়েছে চুরির ঘটনা। চলতি বছরের ১৩ মার্চ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করে, যার মাধ্যমে যাত্রীরা বিনামূল্যে হাই-স্পিড ওয়াই-ফাই পাচ্ছিলেন।

কিন্তু রোজার ঈদের পর থেকে শুরু হয় একের পর এক রাউটার চুরির ঘটনা। প্রথমে প্রতিটি বগিতে দুটি করে রাউটার ছিল, কিন্তু চোরের উপদ্রব বাড়তে থাকায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে সংখ্যা কমিয়ে একটি করে দেয়। বর্তমানে ৬০টি রাউটারের মধ্যে মাত্র ১৫টি রাউটার টিকে আছে, অর্থাৎ ৪৫টি রাউটার চুরি হয়ে গেছে।

সাম্প্রতিক ঘটনা অনুযায়ী, ঢাকা-সিলেট রুটের উপবন এক্সপ্রেসের স্টারলিংক সিগন্যাল বন্ধ হয়ে যায় এবং বিএসসিএলের টিম গিয়ে দেখে ট্রেনের ছাদ থেকে অ্যান্টেনা উধাও। অ্যান্টেনার দাম ২ লাখ টাকারও বেশি।

বাংলাদেশ রেলওয়ের প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জানান, চলন্ত ট্রেনে এ ধরনের চুরি নিয়মিত ঘটে। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ প্রশাসনের সাথে তদারকি বাড়ানো হয়েছে।

বিএসসিএলের সিইও জানিয়েছেন, যন্ত্রপাতি চুরি ঠেকানো না গেলে বিশ্বমানের সেবা দেওয়া মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে সরকার নতুন মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে, যাতে নতুন ৫০টি বগির ভেতরে রাউটারগুলো সুরক্ষিত রাখা যায়।

এই ঘটনায় সেবা বন্ধ হবে না, তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন, অ্যান্টেনা ইঞ্জিন বগির ছাদে স্থাপন করা হবে, যেখানে সার্বক্ষণিক নজরদারি থাকবে।

বিজ্ঞাপন