শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, আংশিক উদ্বোধনের পাঁচ মাসের মধ্যে থার্ড টার্মিনালটি পূর্ণাঙ্গ অপারেশনে যাবে। বিমানবন্দরের আয়ের ২৭ শতাংশ বাংলাদেশ পাবে, এ বিষয়ে জাপানের সাথে আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, "বর্তমানে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হচ্ছে অন্যান্য বিমানবন্দরের আয় থেকে। তাই যত দ্রুত সম্ভব উদ্বোধনের কার্যক্রম শুরু হবে।"
তিনি অভিযোগ করেন, "ফ্যাসিস্ট সরকারের সময় এই টার্মিনালের বিদ্যুতের ব্যবস্থা, ইন্টারনেট সুবিধা কী হবে তা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না।" বিএনপি সরকার ক্ষমতায় এসে সবগুলো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করেছে বলে জানান তিনি।
এ সময় বিমানমন্ত্রীর সাথে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।