বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
রাজনীতি

কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ে গেরুয়া রং লেপন

কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ে গেরুয়া রং লেপে দিয়েছে বিক্ষোভকারীরা।

কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ে গেরুয়া রং লেপন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ে গেরুয়া রং লেপে দিয়েছে একদল বিক্ষোভকারী। মঙ্গলবার দুপুরে গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন বিক্ষোভকারী এই কর্মকাণ্ড করে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, বিক্ষোভকারীরা এ সময় পত্রিকাটির বিরুদ্ধে নানা স্লোগান দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা নিষ্ক্রিয় ছিল।

একজন বিক্ষোভকারী বলেন, ‘পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।’

ধারণা করা হচ্ছে, গত ২১ আগস্ট পত্রিকাটিতে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপির প্রতিবাদ মিছিল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ার পরদিন 'গেরুয়া গুন্ডামি' শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতীকে গেরুয়া রঙের আধিক্য রয়েছে, যা হিন্দুত্ববাদের প্রতীক হিসেবেও পরিচিত। পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীও আনন্দবাজারের শিরোনামটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি গত ২৮ আগস্ট বলেন, ‘গেরুয়া তাণ্ডব–শিরোনাম প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না।’

এ বিষয়ে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বিজ্ঞাপন