বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, মুন্সিগঞ্জ ও পটুয়াখালীতে আহত ৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষের ঘটনায় মুন্সিগঞ্জ ও পটুয়াখালীতে আহত ৯ জন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, মুন্সিগঞ্জ ও পটুয়াখালীতে আহত ৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জ ও পটুয়াখালীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় সংঘর্ষের ফলে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য শেখ আবদুল্লাহর সমর্থকরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় পৌঁছালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলীর সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এর পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

এ সময় শ্রীনগর থানার পরিদর্শক মিল্টন দত্ত ও এসআই শরিফসহ উভয় পক্ষের ৭ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন।

অন্যদিকে, পটুয়াখালীর গলাচিপায় বিএনপির বর্তমান ও সাবেক কমিটি সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে একটি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

বিজ্ঞাপন