শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: গ্রেপ্তার ১, তদন্ত কমিটি গঠন

কলকাতার হোটেল শিখা ইন অগ্নিকাণ্ডে একজন গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: গ্রেপ্তার ১, তদন্ত কমিটি গঠন

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে জোড়াসাঁকো থানা এলাকার আব্দুল জাফর নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, হোটেল শিখা ইনটি তিনি বিল্ডিং মালিক বীরেশ্বর মিত্রের কাছ থেকে লিজ নিয়েছিলেন। এছাড়া, এই ঘটনায় হোটেলের দুই কর্মচারীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, এই ট্র্যাজেডি পূর্ববর্তী সরকারের অবহেলার নির্মম প্রমাণ।

শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আগের সরকার কলকাতা শহরের অবকাঠামো সম্প্রসারণের সময়ে অগ্নিনির্বাপণ নীতি ও নিরাপত্তা বিধিমালা উপেক্ষা করেছে।

হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনা কবলিত হোটেলটির আয়তন ১১শ স্কয়ার ফিট, যেখানে বাথরুম ছাড়া মোট ৫টি ঘর রয়েছে।

বিজ্ঞাপন