শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতায় নিহত বাংলাদেশিদের বিষয়ে ভারত সরকারের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি

কলকাতায় নিহত বাংলাদেশিদের বিষয়ে ভারত সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।

কলকাতায় নিহত বাংলাদেশিদের বিষয়ে ভারত সরকারের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি

কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে ভারত সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

গত বুধবার কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে শিশুসহ ৮ বাংলাদেশি নিহত হন।

সাক্ষাতের পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই বৈঠকটি সৌজন্য সাক্ষাত ছিল এবং ভারতে বাংলাদেশি নিহত হওয়ার প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা হয়নি।

এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত সরকার প্রধানমন্ত্রীর জন্য যে দাওয়াত দিয়েছে, সে বিষয়ে ভারতীয় হাইকমিশনার কেবল আশা প্রকাশ করেছেন যে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।

বিজ্ঞাপন