শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ।

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

হাইকমিশনার ত্রিবেদী বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য যা যা প্রয়োজনীয়, তা নিশ্চিত করা হবে। এই ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, "আমরা আশা করি, এই সফর দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে।"

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে এসে তার ভালো লাগার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন