শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কলকাতায় হোটেল অগ্নিকাণ্ড: মালিক গ্রেপ্তার, ৯ জনের মৃত্যু

কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে ৯ জন নিহত, মালিক গ্রেপ্তার।

কলকাতায় হোটেল অগ্নিকাণ্ড: মালিক গ্রেপ্তার, ৯ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেল শিখা ইনের অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯ জন নিহত হওয়ার ঘটনায় হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার হোটেলে আগুন লাগার পর বীরেশ্বর মিত্র দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যান। শনিবার তিনি ডায়মন্ড হারবার রোডের নিজ বাসভবনে ফিরে আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তদন্ত কর্মকর্তাদের মতে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার কারণে বীরেশ্বর টাকা নিতে বাড়িতে এসেছিলেন। এই ঘটনার পর বুধবার রাতে হোটেল ভবনটি লিজ নেওয়া আব্দুল জাফরকেও গ্রেপ্তার করা হয়।

এছাড়া, হোটেলের দুই কর্মচারীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কলকাতা পুলিশ। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন