বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাসহ ৭ জন।

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত

যুক্তরাজ্যে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) ভোররাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, একটি ভক্সওয়াগন গাড়ি উল্টো দিক থেকে এসে পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার ফলে দুই গাড়ির সব আরোহীর মৃত্যু ঘটে। নিহত দুই পুলিশ কর্মকর্তার নাম হলো ৩৮ বছরের টম ক্লফ এবং ৩৭ বছরের ম্যাথিউ ব্লেডস।

ঘটনার পর স্থানীয় একটি বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় দুর্ঘটনার কিছুক্ষণ আগে পুলিশ ভ্যানটি ভক্সওয়াগন গাড়িটিকে সতর্ক করে। তবে, উল্টো দিক থেকে আসা গাড়িটি পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ, এবং তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

বিজ্ঞাপন