রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার ব্রাজিলের পারানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, দুই দিনের রাষ্ট্রীয় শোক
অপরাধ

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টায় বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে আয়ুষ চক্রবর্তী (১২)।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। বাড়ির ভেতর থেকে আসা অস্বস্তিকর গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলে সিআইডির বিশেষ টিম কাজ করছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিআইডি প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে এবং কীভাবে ও কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য মরদেহগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

বিজ্ঞাপন