ইংল্যান্ডের উত্তরাপূর্বাঞ্চলের মিডলসব্রোর পূর্বে সাউথ ব্যাঙ্ক এলাকায় একটি দুর্ঘটনায় দুই পুলিশসহ ৭ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটে এই ঘটনা ঘটে।
ক্লিভল্যান্ড পুলিশের তথ্য অনুযায়ী, ভুল দিক থেকে আসা একটি গাড়ি পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই গাড়ির সব আরোহী নিহত হন।
ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার রেশ পুরো ক্লিভল্যান্ড, আমাদের কমিউনিটি এবং সমস্ত পুলিশ পরিবারের ওপর পড়বে।’
দুর্ঘটনার পর, যুক্তরাজ্যের ‘ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট’ এই ঘটনার পর্যালোচনা করবে।