বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, রোগীরা নিরাপদে সরানো হয়েছে

খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন লাগার ঘটনায় রোগীদের নিরাপদে সরানো হয়েছে।

খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, রোগীরা নিরাপদে সরানো হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ে রয়েল এইড নামে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস এ বিষয়ে জানায়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খিলগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

তিনি জানান, হাসপাতালের জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আরিফুল ইসলাম আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ঘাটতি রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন