রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার ব্রাজিলের পারানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, দুই দিনের রাষ্ট্রীয় শোক
অপরাধ

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার

রংপুরে একটি তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তালাবদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, সদ্য মাস্টার্স পাস করা মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং পঞ্চম শ্রেণির ছাত্র ছেলে প্রীয়ম চক্রবর্তী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা দাসপাড়ার একটি নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রীয়মকে বাড়ির বাইরে খেলতে দেখা যায়। সন্ধ্যার পর বাড়িতে সাড়া-শব্দ না পেয়ে উদ্বেগ তৈরি হয়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্বজনেরা বাড়িতে এসে কাউকে না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে চারজনের মরদেহ উদ্ধার করে। ছেলের মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনার সাথে ডাকাতির ঘটনা ঘটেছে কিনা, সেটিও তদন্ত করা হচ্ছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-ডিসি) সনাতন চক্রবর্তী বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন