শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ শুক্রবার দেশে ফিরছে।

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরছে। নিহতদের স্বজনরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছেন সীমান্তে।

নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের শিশু সন্তান স্বর্ণাশিস দত্ত, আফসানার বাবা আকরাম আলী এবং ঢাকার সাভারের আমিন বাজারের ব্যবসায়ী আহমেদ বাবু রয়েছেন।

শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো দেশে প্রবেশের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত সাংবাদিকের স্বজনরা ইতোমধ্যে কুষ্টিয়া থেকে বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছেন।

মরদেহ গ্রহণের জন্য তাদের সঙ্গে রয়েছে দুটি গাড়ি, একটি অ্যাম্বুলেন্স এবং একটি সাদা রঙের প্রাইভেট কার। নিহত আহমেদ বাবুর বড় ভাই মো. মনির হোসেন বলেন, ‘আমার ভাই ভারতে ব্যবসার কাজের জন্য গিয়েছিল।’

কলকাতার শিখা ইন হোটেলে ১৯ আগস্ট ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন নিহত হন। পরবর্তীতে আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হওয়ায় নিহতের সংখ্যা সাতজনে পৌঁছেছে।

প্রিয়জনকে শেষবারের মতো দেখতে বেনাপোল স্থলবন্দরে অপেক্ষায় থাকা স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানান, মরদেহগুলো গভীর রাতে বেনাপোলে পৌঁছাতে পারে।

বিজ্ঞাপন