শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি, রিকশার গ্যারেজ লুটপাটের মামলা তুলে না নেওয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বুলবুলের রিকশা গ্যারেজে হামলা চালায় সিফাত বাহিনী। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন বুলবুল। এরপর থেকেই সন্ত্রাসীরা তাকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল।

বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে সিফাত ও তার সহযোগীরা ফের মামলা তোলার জন্য হুমকি দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

বিজ্ঞাপন