মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীর হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ার কারণে নারীর হত্যার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীর হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ার অভিযোগে মাকসুদা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

১২ অক্টোবর রাত সাড়ে ৮টায় উপজেলার মাহামুদপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, মাকসুদার ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দামের কাছে দুই ট্রাক লোহা বিক্রি করেন।

জজ মিয়া ও তার ভাই রাসেল রাতে সাদ্দামের কাছে পাওনা দশ লাখ টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সাদ্দাম রাসেল ও মাকসুদাকে কুপিয়ে জখম করে।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন