মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় মামলা দায়ের

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় মামলা দায়ের

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে ফতুল্লা থানায় উপ–পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এখনো পর্যন্ত পুলিশ হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি। আনোয়ারের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় তার স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আব্দুস সাত্তার এবং আনোয়ার মোল্লা একটি মামলার তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় যান। এসময় দুষ্কৃতিকারীরা তাদের ওপর হামলা চালায়, আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও আনোয়ারকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়।

বিজ্ঞাপন