মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে, টিটন হত্যা মামলার তদন্ত চলছে

সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে, টিটন হত্যা মামলার তদন্ত চলছে

রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসলামের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির আইনজীবী মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।

গত ২৮ এপ্রিল রাতে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলিতে হত্যা করা হয়। এই ঘটনায় টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ সুইডেন আসলামের গ্রেফতার করে। পরে জানা যায়, তাকে টিটন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন আসলাম। তিনি ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।

বিজ্ঞাপন