সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সিলেটে বিজিবির অভিযানে বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

সিলেটে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার হয়েছে।

সিলেটে বিজিবির অভিযানে বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর পিকনিক স্পট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির ডগ স্কোয়াডও অভিযানে অংশ নেয়। বিজিবি জানায়, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন