সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মুন্সিগঞ্জে অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে ডাকাতির ঘটনায় ব্যবসায়ী অহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।

মুন্সিগঞ্জে অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনায় গ্যারেজ ব্যবসায়ী অহিদুল ইসলাম নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে পাটাভোগ হরিবাড়ী সংলগ্ন ওয়াহিদুর রহমানের মালিকানাধীন গ্যারেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে প্রবেশ করে। ডাকাতরা অহিদুল ইসলাম ও তার স্ত্রী উসনা আক্তারকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে দেয়। পরে একটি পিকআপ ভ্যান ব্যবহার করে তারা দুটি অটোরিকশা ও ৬১টি ব্যাটারি লুট করে নিয়ে যায়।

নিহতের স্ত্রী উসনা আক্তার জানান, ডাকাতির সময় তার স্বামী নিস্তেজ হয়ে পড়েন এবং ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অহিদুলকে মৃত অবস্থায় খুঁজে পান।

শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন