বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
অপরাধ

মুন্সিগঞ্জে ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতি, দুই ডাকাত গ্রেফতার

মুন্সিগঞ্জে ডাকাতির ঘটনায় ২৪ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার, দুই ডাকাত গ্রেফতার।

মুন্সিগঞ্জে ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতি, দুই ডাকাত গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে চলন্ত কাভার্ডভ্যান থামিয়ে চালক ও হেলপারকে জিম্মি করে প্রায় ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতির ঘটনা ঘটেছে।

৯ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে যশোরের উদ্দেশ্যে ৬৬৫ কার্টুনে থাকা ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল নিয়ে একটি কাভার্ডভ্যান রওনা দেয়। শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ৭ থেকে ৮ সদস্যের ডাকাত দল কাভার্ডভ্যানটির গতিরোধ করে।

ডাকাতরা চালক ও হেলপারের হাত, মুখ ও চোখ বেঁধে জিম্মি করে এবং পরে কাভার্ডভ্যানসহ প্রায় ২৪ লাখ টাকার সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গনি মিয়া (২৮) ও অতি রহমান নামে দুই ডাকাতকে গ্রেফতার করে।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ডাকাতি হওয়া কাভার্ডভ্যান এবং লুট হওয়া সয়াবিন তেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এই ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন