শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী মোস্তফার মৃত্যু হয়েছে।

চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শাজাহান কবিরাজের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মোস্তফা (৫৫)। তিনি ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা মোস্তফাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত মোস্তফাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন