বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
অপরাধ

রাজধানীতে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

রাজধানীর চকবাজারে অটোরিকশার সংঘর্ষে ৫০ বছর বয়সী চালক নিহত হয়েছেন।

রাজধানীতে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে চকবাজার থানার উর্দু রোড মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দবির আহমেদ পাবনার চাটমোহর থানার অষ্টমণিষা গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর থানার মাদবরনগর এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।

দুর্ঘটনার সময় দবিরকে হাসপাতালে নিয়ে আসা তার মহাজন রতন জানান, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, বিকেল ৪টার দিকে উর্দু রোড মসজিদের সামনে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর অপর অটোরিকশার চালক গুরুতর আহত দবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে রাত ৮টার দিকে দবিরের শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন