বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
অপরাধ

নরসিংদীতে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেপ্তার, খুনের রহস্য উন্মোচন

নরসিংদীতে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, খুনের রহস্য উন্মোচন।

নরসিংদীতে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেপ্তার, খুনের রহস্য উন্মোচন

নরসিংদীর মাধবদীতে ডাকাতির সময় খুনের ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য জানান।

১৮ জুলাই ভোররাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদি ফেরত মিলনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের বাধা দিতে গিয়ে মিলনের বড় ভাই মো. শাহজাহান (৫৬) নিহত হন এবং তার চাচা মো. সুরুজ মিয়া গুরুতর আহত হন। ডাকাত দল ওই বাড়ি থেকে প্রায় ১ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জুবায়ের হোসেন (২০), আশিক আহমেদ (২৩), মোজাহিদ রহমান অপু (২২), মো. সুজন মিয়া (২৫), মো. ফারুক মিয়া (৩০), রোমান (২৮) এবং মো. হৃদয় মিয়া (২২)। তাদের মধ্যে ৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ সুপার জানান, ঘটনার পর মাধবদী থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একাধিক টিম কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ৯ দিনের মধ্যে ডাকাত দলটি শনাক্ত করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা আগেও বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তাদের মধ্যে কয়েকজন খড়িয়া এলাকায় সংঘটিত ডাকাতি ও পাইকারচর ইউনিয়নের কোতোয়ালিচর এলাকায় সংঘটিত দিগন্ত হত্যা মামলার আসামি।

অভিযানে আসামীদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের অংশ হিসেবে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন