রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মিরপুরে দেয়াল ধসে নিহত ২, আহত ৭

মিরপুরে দেয়াল ধসে নিহত হয়েছেন ২ জন, আহত ৭।

মিরপুরে দেয়াল ধসে নিহত ২, আহত ৭

রাজধানীর মিরপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন। মঙ্গলবার দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক নারী এবং এক পুরুষ রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। হঠাৎ করে কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে, ফলে দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন নারী-পুরুষ।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে এক নারী ও অজ্ঞাতনামা এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত থেকে আটজন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন