বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কক্সবাজারে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪, আহত ৩

কক্সবাজারে বাস-লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত, ৩ জন আহত।

কক্সবাজারে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪, আহত ৩

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, দুর্ঘটনায় লেগুনায় থাকা চার যাত্রী নিহত হন। আহত তিনজনের মধ্যে একজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন