শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
অপরাধ

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত, আহত এক

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত, আহত এক ব্যক্তি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত, আহত এক

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী ইকবাল পাম্পের প্রায় ২০০ মিটার আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার দাসের হাট এলাকার চরকিং দাসপাড়া গ্রামের মতিলাল দাসের ছেলে। তিনি নিজকুনজরা পিএসপিতে চাকরি করতেন।

আহত সাইফুল ইসলাম ফেনীর ফুলগাজী উপজেলার লক্ষ্মীপুর এলাকার হুমায়ুনের ছেলে। ফাজিলপুর হাইওয়ে থানার এসআই শহিদুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় মহাসড়ক পার হতে থাকা পথচারী জুয়েল দাসকে ধাক্কা দেয়।

একই সময় একটি মাইক্রোবাসও দুর্ঘটনাকবলিত হয়। এতে জুয়েল দাস ঘটনাস্থলে গুরুতর আহত হন। মাইক্রোবাসটির চালকও আহত হন।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে জুয়েল দাসকে চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়। আহত সাইফুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন