সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগমের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন।

বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগমের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম (৫০) মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিস্ফোরণের পর ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি হার মানেন। হনুফার মৃত্যুর খবর শুনে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত ৩ আগস্ট সকালে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় হনুফা বেগম, তার মেয়ে ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হন।

ঘটনার পর থেকে বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করছে।

বিজ্ঞাপন