শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অপরাধ

ফেনীতে বাসের ধাক্কায় কাভার্ডভ্যানে নিহত তিন

ফেনীর মুহুরীগঞ্জে বাসের ধাক্কায় কাভার্ডভ্যানে তিনজন নিহত, আহত একজন।

ফেনীতে বাসের ধাক্কায় কাভার্ডভ্যানে নিহত তিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ইউনিক বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার এবং বাসের চালক রয়েছেন, তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ আবু নোমান জানান, কাভার্ডভ্যানটি যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল। চালক একটি লংভেহিকলের সাহায্যে কাভার্ডভ্যানটিকে রশি দিয়ে বাঁধার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গাড়ি উদ্ধার করে থানায় হেফাজতে রেখেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন