শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
অপরাধ

রংপুরে ১৪ মামলার আসামি আনাস সামাদ ইয়াবাসহ গ্রেফতার

রংপুরে ১৪ মামলার আসামি আনাস সামাদকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রংপুরে ১৪ মামলার আসামি আনাস সামাদ ইয়াবাসহ গ্রেফতার

রংপুরে ১৫ পিস ইয়াবাসহ ১৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আনাস সামাদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে মহানগরীর স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আনাস সামাদ নগরীর রেলগেট বাবুপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, অবৈধ মাদক কারবার, অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অভিযোগে অন্তত ১৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

দীর্ঘদিন ধরে আনাস সামাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তিনি গোপনে বিভিন্ন অপরাধী ও সন্ত্রাসীদের সংঘবদ্ধ করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে স্টেশন এলাকায় তার অবস্থানের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতেই তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন