নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ সদস্যসহ ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল থেকে সোমবার (৫ অক্টোবর) ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ মিলে এই কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, সেবনকারী, চুরি, ছিনতাই ও ডাকাতির মামলার আসামিরাও রয়েছেন।
অভিযানে নেতৃত্ব দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।