রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আওয়ামী লীগের দুঃশাসনে মাদকের বিস্তার: স্পিকার হাফিজ উদ্দিনের অভিযোগ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের শাসনে দেশে মাদকের বিস্তার ঘটেছে।

আওয়ামী লীগের দুঃশাসনে মাদকের বিস্তার: স্পিকার হাফিজ উদ্দিনের অভিযোগ

সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনে দেশে মাদকের বিস্তার ঘটেছে। তিনি দাবি করেছেন, ২০০৬ সাল পর্যন্ত দেশটিতে মাদক সমস্যা, দখলবাজি ও চাঁদাবাজির চিত্র ছিল না।

১২ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, আওয়ামী লীগের শাসনামলে যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাদের মধ্যে শেখ হাসিনাসহ অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি বলেন, "ক্যান্টনমেন্টে ৬০০ পুলিশ কর্মকর্তা আশ্রয় নিয়েছেন। ৬২৭ জন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। মানুষ পেলে তাদের ছিঁড়ে ফেলতো।"

হাফিজ উদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারকে খুশি করতে পুলিশ সদস্যরা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছেন। তিনি বলেন, "এ কারণেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে পিয়ন-চাপরাশি পর্যন্ত সবাই পালিয়ে যাচ্ছে।"

স্পিকার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রসঙ্গ টেনে বলেন, "তিনি কত বড় চোর! বাংলাদেশের জায়গা-জমির বড় একটি অংশ নিজের, স্ত্রী ও সন্তানদের নামে লিখে নিয়েছেন।"

তিনি আরও বলেন, "এসব ঘটনার কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।"

বিজ্ঞাপন