রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে ৩২ জন গ্রেপ্তার

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে ৩২ জন গ্রেপ্তার

শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে অন্তত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হন।

মিছিল করার চেষ্টা করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি রাবার বুলেট ছোড়ে, ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মিছিলে সরাসরি অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন