বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
রাজনীতি

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ, গ্রেফতার ৩২

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ, গ্রেফতার ৩২

রাজধানীর গুলশানে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশানে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে মিছিলকারীরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে এবং মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ প্রথমে তিনজনকে গ্রেফতার করে। পরে আরও গ্রেফতারি অভিযান চালানো হয় এবং মোট ৩২ জনকে আটক করা হয়।

এদিনই এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন